NBR থেকে ট্যাক্স অডিট নোটিশ পেয়েছেন? জানুন আইনি সুরক্ষা ও সঠিক সমাধানের উপায়

//NBR থেকে ট্যাক্স অডিট নোটিশ পেয়েছেন? জানুন আইনি সুরক্ষা ও সঠিক সমাধানের উপায়

NBR থেকে ট্যাক্স অডিট নোটিশ পেয়েছেন? জানুন আইনি সুরক্ষা ও সঠিক সমাধানের উপায়

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। হঠাৎ ট্যাক্স অডিটের নোটিশ পেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। অনেক সময় সঠিক তথ্য না জানা বা ভুল সিদ্ধান্তের কারণে সাধারণ একটি নোটিশ বড় আর্থিক সমস্যায় পরিণত হতে পারে। আপনি যদি আয়কর অডিট, রিভাইজড রিটার্ন বা ট্রাইব্যুনাল আপিল নিয়ে চিন্তায় থাকেন, তাহলে এই লেখাটি আপনার জন্য।

ট্যাক্স অডিট নোটিশ পাওয়ার পর যে ভুলগুলো করবেন না

সাধারণত অডিট নোটিশে একটি নির্দিষ্ট সময় বা তারিখ উল্লেখ থাকে। ওই সময়ের মধ্যে যোগাযোগ বা উপস্থিত না হলে পরবর্তী ধাপে ডিমান্ড নোটিশ আসতে পারে।

নোটিশকে গুরুত্ব না দেওয়া: অনেকে মনে করেন, নোটিশের উত্তর না দিলেও হয়তো আর কিছু হবে না। কিন্তু এটি বড় ভুল। তখন ট্যাক্স অফিস নিজে থেকে অ্যাসেসমেন্ট করে দিতে পারে এবং আপনাকে জরিমানা দিতে হতে পারে।

ভুল সেকশন বা রেফারেন্স দিয়ে উত্তর দেয়া : সঠিক আইনি ধারা বা সেকশন উল্লেখ না করে উত্তর দিলে মামলাটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায় । এতে করে আপনার আর্থিক জরিমানার পরিমান অনেক বেড়ে যেতে পারে। 

আমরা যেভাবে আপনাকে সাহায্য করি 

BDTax-এ আমরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA) এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারদের (ITP) একটি সমন্বিত টিম হিসেবে ২০১৮ সাল থেকে ৫,০০০-এর বেশি ট্যাক্স কেস সফল ভাবে পরিচালনা করেছি । 

আমাদের সেবাসমূহ:

  • অডিট সাপোর্ট (Scrutiny Assessment): আমরা আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে দিই এবং আপনার হয়ে শুনানিতে (Hearing) উপস্থিত থাকি। ফলে আপনাকে কাজ রেখে ট্যাক্স অফিসে দৌড়াদৌড়ি করতে হয় না।
  • সংশোধিত রিটার্ন (Revised Returns): আগের ফাইলে ভুল থাকলে আমরা পেনাল্টি হওয়ার আগেই সঠিক আইনি প্রক্রিয়ায় সংশোধিত রিটার্ন জমা দিই।
  • আইনি নোটিশের জবাব: আইনি নোটিশের জবাব: শো-কজ, ডিমান্ড নোটিশ, পেনাল্টি নোটিশ  সহ আয়কর সংক্রান্ত অন্যান্য নোটিশের জন্য আমরা ড্রাফট তৈরি ও জমা প্রদানে সহায়তা করি।
  • আপিল ও ট্রাইব্যুনাল: কমিশনার (আপিল), ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট পর্যন্ত আমরা আপনার পক্ষে আইনি সহায়তা দিয়ে থাকি।

কেন BDTax-এর ওপর ভরসা করবেন?

আমরা জটিল ট্যাক্স বিষয়গুলো সহজ ভাষায় বুঝিয়ে বলি। আমাদের নির্ধারিত চার্জ ব্যবস্থা রয়েছে এবং আমরা সারা বাংলাদেশে সেবা প্রদান করি । এছাড়া আপনার তথ্যের গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করা হয়।

কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন ?

মাত্র ৩টি ধাপেই আপনি আমাদের সেবার সাথে যুক্ত হতে পারবেন। 

  • আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল ও ইটিন নাম্বার প্রদান করুন 
  • নোটিশের ছবি বা পিডিএফ আপলোড করুন 
  • “সেন্ড ” বাটন এ ক্লিক করুন 

পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আমরা আপনার নোটিশ পর্যালোচনা করে আপনাকে এর অর্থ এবং পরবর্তী করণীয় জানিয়ে দিবো। 

একটি ছোট নোটিশ যেন আপনার কষ্টের উপার্জনকে ঝুঁকিতে না ফেলে। আজই আপনার নোটিশ আমাদের পাঠান। মনে রাখবেন, আমাদের প্রথম রিভিউ ও পরামর্শ সম্পূর্ণ ফ্রি।

 

খঃ হাসান আল মেহেদী (আইটিপি)

By | 2026-05-19T08:38:22+00:00 May 19th, 2026|Uncategorized|0 Comments

About the Author:

Leave A Comment

*

Shares
error: Content is protected !!