সম্পত্তি বা নগদ অর্থ আয়কর বিবরণীতে দেখাতে হলে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে?

/, Tax Filing, Tax return/সম্পত্তি বা নগদ অর্থ আয়কর বিবরণীতে দেখাতে হলে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে?

সম্পত্তি বা নগদ অর্থ আয়কর বিবরণীতে দেখাতে হলে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে?

অনলাইনে রিটার্ন দাখিল করার শুরুতেই করদাতাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ টিক চিহ্ন দিতে হয়। এর মধ্যে একটি হলো আপনার সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা অতিক্রম করেছে কিনা? যদি কোন করদাতার সম্পদের পরিমাণ এই সীমা অতিক্রম করে তাহলে তাকে বাধ্যতামূলকভাবে সম্পদ, দায় ও ব্যয় সম্পর্কিত তথ্য দিতে হয়।

তবে করদাতার দেশে ও বিদেশে অবস্থিত মোট সম্পদের মূল্য ৫০ লাখ টাকা অতিক্রম না করলেও যদি নিচের কোন একটি শর্ত পূরণ হয় তাহলে তাকেও বাধ্যতামূলকভাবে সম্পদ, দায় ও ব্যয় সম্পর্কিত তথ্য উপস্থাপন করতে হয়ঃ

ক) আয়বর্ষের কোন সময় মোটরযানের মালিক ছিলেন; অথবা

খ) সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেছেন; অথবা

গ) বিদেশে কোন পরিসম্পদের মালিক হয়েছেন; অথবা

ঘ) কোন কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হয়েছেন।

কোন করদাতা যদি ৫০ লাখ টাকার সম্পদ না থাকে এবং উপরে যে চারটি শর্ত উল্লেখ করেছি তার কোনটিই যদি পূরণ না হয় তাহলে তার জন্য সম্পদ, দায় ও ব্যয় বিবরণী রিটার্ন দাখিল করার সময় বাধ্যতামূলক নয়।

তবে যদি এই শর্ত পূরণ হয় তাহলে আপনাকে অনলাইনে রিটার্ন দাখিল করার সময় এই বিবরণী দাখিল করতে হবে তাহলে কিভাবে আপনি সম্পদ দেখাবেন? কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে?

প্রথমেই আপনাকে মনে রাখতে হবে, আপনার প্রকৃতপক্ষে যা আছে আপনি তাই দেখাবেন আপনার যা নেই তা দেখাতে গেলে লাভের চেয়ে ক্ষতি হতে পারে কেউ কেউ হয়তো আপনাকে বলবে, বেশি করে দেখিয়ে দিতে কিন্তু আপনি যদি অল্প বেতনে চাকরি করেন বা আপনার করযোগ্য আয় যদি কম থাকে কিন্তু তার তুলনায় আপনার সম্পদের পরিমান যদি অস্বাভাবিক থাকে তাহলে প্রশ্ন উঠতে পারে

তাই যাতে প্রশ্ন না উঠে তা আপনাকে বিবেচনা করতে হবে আপনি হয়তো শুনেছেন, সোনা বেশি করে দেখিয়ে দিতে যেমন, ৪০/৫০ ভরি কিন্তু আপনার সত্যিকারে এতো সোনা নেই তবে কিছু ক্ষেত্রে দেখা যায় সোনা উপহার পেতে জন্মদিন, বিয়ে বা অন্যকোন অনুষ্ঠান উপলক্ষে আমরা সোনা পেয়ে থাকি বা দিয়ে থাকি 

ছাপানো ফরমে রিটার্ন দাখিল করার সময় একটা সুবিধা ছিলো। উপহার পাওয়া সম্পত্তির মূল অজানা বা টাকার ঘর ফাকা রাখা যেত। কিন্তু গত বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করার পর থেকে এখন আর টাকার ঘর ফাকা রাখা যায় না। 

এখন যেহেতু সোনার দাম আকাশচুম্বি তাই অধিক সোনা দেখালে তা বড় একটা অংক হয়ে যাবে। তাই এই বিষয়ে সতর্ক থাকা ভালো।

যাই হোক, কিছু সময় যিনি উপহার দেন তিনি সাথে সোনা ক্রয়ের রশিদ দিয়ে থাকেন এটা দিলে ভালো কারন, আপনি যে সোনা উপহার হিসেবে পেয়েছেন তার প্রমান দেখাতে পারবেন রশিদে যিনি ক্রয় করেছেন তার নামই থাকবে তাই এতে বুঝা যাবে আপনি সোনা উপহার হিসেবে পেয়েছেন

হাতে নগদ দেখানোর ক্ষেত্রেও বেশি করে যেমন ১০/২০ লাখ দেখিয়ে দেওয়ার প্রবণতা কিছু সময় দেখা যায় বেশি করে দেখিয়ে দিলে ভবিষ্যতে কাজে আসবে কিন্তু এই যে বেশি করে দেখিয়ে দিবেন তা উত্তর দিতে পারবেন কিনা তা ভাবা উচিত 

কিছু সময় দেখা যায়, বাবা বা মা ছেলেমেয়েকে বড় অংকের টাকা দিতে এটা হতে পারে ব্যবসা করার জন্য বা ফ্ল্যাট, জমি কেনার জন্য বাবামা ছেলেমেয়েকে টাকা দিতেই পারেন কিন্তু এই টাকা কিভাবে দেওয়া হয়েছে সেটা আসলে বিবেচনার বিষয়

আপনি যদি নগদে পেয়ে থাকেন তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে কারন, আয়কর কর্মকর্তা উৎস জানতে চাইলে আপনি মৌখিকভাবে শুধু বলতে পারবেন বাবা বা মার কাছ থেকে পেয়েছেন এর বাইরে আর কিছুই বলতে পারবেন না কিন্তু আপনি যদি টাকাটা ব্যাংকিং চ্যানেলে নেন তাহলে আপনি আপনার বাবা বা মার ব্যাংক বিবরণী এবং আপনার যে ব্যাংক বিবরণী দেখাতে পারবেন এতে করে আর কোন সমস্যা হবে না

এর বাইরে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সম্পদের অধিকারী হয়ে থাকি আপনি যেভাবেই সম্পদের অধিকারী হোন না কেন তার জন্য আপনি যথাযথ প্রমাণ হিসেবে কাগজপত্র রেখে দিবেন। এখন যেহেতু অনলাইনে রিটার্ন দাখিল করার সময় কোন কাগজপত্র দাখিল করতে হয় না তাই দরকারি কাগজপত্র যত্ন করে বাসায় রেখে দিবেন। ভবিষ্যতে যদি ফাইল অডিটে পরে তাহলে প্রমাণ হিসেবে দেখাতে পারবেন।

আপনি জেনে আনন্দিত হবেন, BDTax টিম আপনার আয়কর রিটার্ন প্রস্তুতে সহযোগিতা করতে পারবে তাদের সম্পূর্ণ প্রসেসটি অনলাইনে তাই আপনি ঘরে বসেই আপনার আয়কর রিটার্ন এর সেবা গ্রহণ করতে পারবেন আর তাই আপনার রিটার্ন সহজে কম সময়ে করতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন 

By | 2026-05-03T05:44:33+00:00 November 22nd, 2020|Income Tax, Tax Filing, Tax return|0 Comments

About the Author:

Leave A Comment

*

Shares
error: Content is protected !!