কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে জরিমানা দিতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আপনার আয়কর রিটার্ন দাখিল করে বাড়তি জরিমানা পরিহার করার চেষ্টা করুন।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ বাতিল হয়ে আয়কর আইন ২০২৩ বাস্তবায়ন হয়েছে এবং এর ফলে ব্যক্তি করদাতার আয়কর গণনাসহ ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে।
কিন্তু আয়কর আইন ২০২৩ অনুযায়ী এখন থেকে ২% করে সুদ দিতে হবে। এখানে উল্লেখ্য, কোন মাসের ভগ্নাংশও এক মাস হিসেবে বিবেচিত হবে। যেমন, কোন করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। কর দিবসের পরবর্তী মাসে আয়কর রিটার্ন দাখিল করেছেন তাহলে এক্ষেত্রে এক মাসের জন্য ২% করে সুদ দিতে হবে।
এখানে প্রশ্ন করতে পারেন, পূর্বের আইন অনুযায়ী কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারলে বর্ধিত সময়ের জন্য উপকর কমিশনারের কাছে আবেদন করার সুযোগ ছিল। নূতন আইনে সুযোগটি আছে কিনা ? উত্তর হলো: না।
একজন করদাতা ২% সুদ দিয়ে যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। তবে করদাতার বিনিয়োগজনিত কর রেয়াত থাকলে তা থেকে বঞ্চিত হবেন ও নিয়মিত হারে কর প্রযোজ্য হবে।
তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে কর দিবসের পূর্বে আয়কর রিটার্ন দাখিল করুন। এতে করে জরিমানার হাত থেকে রেহাই পাওয়া যাবে।
আইন পরিবর্তনের ফলে রিটার্ন তৈরি করা যদি আপনার কাছে জটিল মনে হয় তাহলে BDTax এর সাহায্য নিতে পারেন এবং ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। তাই আর অপেক্ষা না করে এখনই রেজিস্ট্রেশন করতে পারেন।

Leave A Comment