নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতায় আর্থিক ক্ষতি কত হতে পারে?

/, Late Fine, Tax Filing, Tax return/নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতায় আর্থিক ক্ষতি কত হতে পারে?

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতায় আর্থিক ক্ষতি কত হতে পারে?

যদি কোনো ব্যক্তিগত করদাতা কর দিবসের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন তাহলে তার তিনটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি রয়েছে এবং এজন্য করদাতার করদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে।

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে যে তিনটি প্রধান আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তা চলুন এবার জেনে নেই।

কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হবেন

বিনিয়োগ ভাতার উপর ট্যাক্স রিবেট সুবিধা প্রদান করা হয় যা একজন ব্যক্তি করদাতার কর দায় বহুলাংশে কমিয়ে থাকে। বিনিয়োগ ভাতার ১৫% বা করযোগ্য আয়ের ৩%; এই দুইটা অঙ্কের অর্থ যা ছোট হবে তাই একজন ব্যক্তি করদাতা কর রেয়াত হিসেবে দাবি করতে পারেন। তবে ব্যক্তি করদাতা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত কর রেয়াত সুবিধা পেয়ে থাকেন। এখন যদি কোন করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন তাহলে তিনি এই কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হবেন।

ধরুন, আপনার করযোগ্য আয় ৬,০০,০০০ টাকা এবং এই টাকার উপর কর রেয়াত হবে ১৮,০০০ টাকা (৬,০০,০০০ টাকাX৩%)। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থতার কারণে আপনি এই কর রেয়াত দাবি করতে পারবেন না।

মোট করদায়ের উপর মাসিক ২% সুদ প্রদান 

মাসিক বিলম্ব সুদের হার ২% । এমনকি ভগ্নাংশ মাসের জন্যও সম্পূর্ণ এক মাসের জন্য বিলম্ব সুদ প্রদান করতে হবে। 

একদিকে আপনি কর রেয়াত হারাচ্ছেন; এবং অন্য দিকে আপনাকে উপরে আলোচিত সম্পূর্ণ করের উপর ২% বিলম্ব সুদ দিতে হবে যা আপনার করদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে।

রিটার্ন দাখিলে ব্যর্থতায় জরিমানা কত দিতে হবে?

এতক্ষণ ধরে উপরে আপনি জেনেছেন, কর দিবসের মধ্যে যদি রিটার্ন দাখিল করতে না পারেন এবং ঐ নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে একজন করদাতা কোন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর এখন যেটা জানবেন তা হলো, একজন ব্যক্তির আয় আছে বা তার জন্য রিটার্ন দাখিল করা আয়কর আইন অনুযায়ী বাধ্যতামূলক ছিল কিন্তু তিনি রিটার্ন দাখিল করা থেকে বিরত থেকেছেন। এমতাবস্থায় আয়কর কর্মকর্তা যদি তা অবগত হন, তাহলে সেক্ষেত্রে জরিমানা আরোপ করতে পারবেন। এবং এই জরিমানা উপরে যে আর্থিক ক্ষতি নিয়ে আলোচনা করেছি তার অতিরিক্ত।

তাহলে এখন প্রশ্ন হলো, আয়কর আইন অনুযায়ী জরিমানা কত দিতে হবে?

জরিমানা কত দিতে হবে তা নির্ভর করবে করদাতা নতুন না পুরাতন তার উপর। যদি কোন ব্যক্তি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করে না থাকেন যদিও তার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক ছিল সেক্ষেত্রে জরিমানার পরিমাণ হবে সর্বোচ্চ ৫,০০০ টাকা।

তাহলে জরিমানা কীভাবে গণনা করা হবে?

উপকর কমিশনার সংশ্লিষ্ট ব্যক্তির সর্বশেষ নির্ধারিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০% অথবা ৫,০০০ টাকা এই দুইয়ের মধ্যে যেটি বেশি সে পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন। এছাড়া, উক্ত ব্যর্থতা অব্যাহত থাকলে, ব্যর্থতা চলাকালীন প্রতি মাস বা মাসের অংশবিশেষের জন্য ১,০০০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করবেন।

তাহলে আপনি জানলেন, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতি এবং রিটার্ন দাখিল না করলে কী পরিমাণে জরিমানা দিতে হবে। তাই সব সময় চেষ্টা করুন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে এবং যদি আপনার রিটার্ন দাখিল করার জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে নিয়মিত রিটার্ন দাখিল করুন।

রিটার্ন দাখিল সম্পর্কিত যেকোনো পরামর্শের জন্য বিডি ট্যাক্স এ যোগাযোগ করতে পারেন। আপনি খুব সহজেই তাদের সহায়তা নিয়ে রিটার্ন দাখিল করতে পারেন ঘরে বসেই।  

 

জসীম উদ্দিন রাসেল

By | 2026-01-08T08:07:32+00:00 January 8th, 2026|Income Tax, Late Fine, Tax Filing, Tax return|0 Comments

About the Author:

Leave A Comment

*

Shares
error: Content is protected !!