নূতন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ৩৯ ধরনের সেবা পেতে হলে দিতে হবে আয়কর রিটার্ন জমার প্রমাণ পত্র বা পিএসআর (PSR)
রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর (PSR) বলতে বোঝাবে,
ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র (Acknowledgement Slip)
খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সহ সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা
গ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সহ উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র (Tax Certificate)
নিম্নলিখিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর (PSR) দাখিল বাধ্যতামূলক:
১. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ২০ লাখ টাকার বেশি ঋণ নিলে।
২. কোনো কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হতে চাইলে।
৩. আমদানি বা রপ্তানির নিবন্ধন সনদ নিতে বা নবায়ন করতে হলে।
৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে হলে।
৫. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে হলে।
৬. সিটি করপোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি, লিজ, হস্তান্তর বা দলিল নিবন্ধন করতে হলে।
৭. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, ট্যাক্স আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার হিসেবে পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন করতে হলে।
৮. নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধক বা বিশেষ বিবাহ আইনের অধীনে রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স নিতে বা নবায়ন করতে হলে।
৯. কোনো ট্রেড বডি বা ব্যবসায়িক সংগঠনের সদস্য হতে বা সদস্যপদ নবায়ন করতে হলে।
১০. স্ট্যাম্প, কোর্ট ফি বা কার্টিজ পেপারের ভেন্ডার কিংবা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়ন করতে হলে।
১১. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস, কাস্টমস এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডিং বা বায়িং হাউসের লাইসেন্স নিতে বা নবায়ন করতে হলে।
১২. যেকোনো এলাকায় বাণিজ্যিক বা শিল্প গ্যাস সংযোগ নিতে বা চালু রাখতে হলে।
১৩. সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ির গ্যাস সংযোগ নিতে হলে।
১৪. সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে হলে।
১৫. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো বা ভাড়ায় চালিত যেকোনো নৌযানের সার্ভে সার্টিফিকেট নিতে বা নবায়ন করতে হলে।
১৬. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কাছ থেকে ইটভাটা চালানোর অনুমতি নিতে বা নবায়ন করতে হলে।
১৭. সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে হলে।
১৮. কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ নিতে বা নবায়ন করতে হলে।
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে বা নবায়ন করতে হলে।
২০. আমদানির জন্য ঋণপত্র (LC) খুলতে হলে।
২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত (এফডিআর) খুলতে বা চালু রাখতে হলে।
২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে।
২৩. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে।
২৪. ব্যবস্থাপনা, প্রশাসনিক বা উৎপাদন তত্ত্বাবধানকারী পদে কর্মরত ব্যক্তির বেতন-ভাতা পেতে হলে।
২৫. দশম গ্রেড বা তার উপরের সরকারি কর্মকর্তার বেতন-ভাতা পেতে হলে।
২৬. ব্যক্তি ছাড়া অন্য করদাতাদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক ট্রান্সফার বা মোবাইল রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য টাকা পেলে।
২৭. কোনো নিবাসী করদাতা যদি কোনো কোম্পানি থেকে পরামর্শ, কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল বা নিরাপত্তা সেবার টাকা পান।
২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিতে বা নবায়ন করতে হলে।
২৯. দুই বা তিন চাকার যান ছাড়া অন্য মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে হলে।
৩০. এনজিও ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার জন্য বিদেশি অনুদানের টাকা ছাড় করতে হলে।
৩১. অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে ই-কমার্স ব্যবসার লাইসেন্স নবায়ন করতে হলে।
৩২. কোম্পানি আইন বা সোসাইটি আইনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য হতে বা সদস্যপদ নবায়ন করতে হলে।
৩৩. পণ্য সরবরাহ, কাজ করা বা সেবা দেওয়ার জন্য দরপত্র জমা দিতে হলে।
৩৪. পণ্য আমদানি বা রপ্তানির জন্য বিল অব এন্ট্রি জমা দিতে হলে।
৩৫. রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা সিটি করপোরেশন/পৌরসভায় ভবনের নকশা অনুমোদনের জন্য জমা দিতে হলে।
৩৬. সিটি করপোরেশন এলাকায় নির্দিষ্ট ব্যক্তিকে বাড়ি ভাড়া বা লিজ দিতে হলে।
৩৭. আয়কর আইনে নির্ধারিত কোনো ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ করতে হলে।
৩৮. হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিতে বা নবায়ন করতে হলে।
৩৯. সামাজিক অনুষ্ঠান, করপোরেট প্রোগ্রাম, সেমিনার, প্রশিক্ষণ ইত্যাদি আয়োজনের জন্য সিটি করপোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল ভাড়া নিতে বা সেবা গ্রহণ করতে হলে।
উল্লেখ যে জাতীয় রাজস্ব বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, কোনো ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা হতে অব্যাহতি দিতে পারবে। আয়কর সংক্রান্ত সেবা আরও সহজ করতে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সাথে তাল মিলিয়ে আয়কর প্রস্তুত ও জমা প্রদানের কাজটি সহজ করে এনেছে BDTax যার মাধ্যমে আপনি সহজে এবং অল্প খরচে আপনার আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারবেন ঘরে বসেই।
তাই আপনার আয়কর রিটার্ন সহজে ও কম সময়ে করতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন।

Leave A Comment